
নিউজ ডেক্স : বাংলাদেশ পুলিশের ২০১৬ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তিত হয়েছে। তবে পরীক্ষার তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি।
মঙ্গলবার এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে পুলিশ হেড কোয়ার্টার্স।


সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারির ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে একই দিন বিকেল ২টা থেকে ৫টায়। ৪ ফেব্রুয়ারির সাধারণ জ্ঞান ও পার্টিগণিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১টার পরিবর্তে একই দিন বিকেল ২টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৩ ফেব্রুয়ারির মনস্তত্ত্ব পরীক্ষায় কোনো পরিবর্তন আনা হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner