
______ফিরোজা সামাদ ______
মৌনতার চাদরে জড়ানো মানবতা
জুবুথুবু পড়ে থাকে একপাশে,
উলঙ্গ নৃত্যকরে বেড়ায় নিষ্ঠুরতা !!
কতোক্ষণ দেখবে নৃত্য
মানবতার হাত পা বেঁধে রেখে ?
অামরা কি ভিরু কা-পুরুষ ?
মানুষ নই ?
তাহলে মরছিনা কেনো?
কা-পুরুষ মরে প্রতি মুহুর্তে
মানুষ তো মরে একবারই !
অামি একবার মরতে চাই,
বার বার, প্রতিমুহূর্তে নয়,
যতোই অাসুক পিশাচের দল
হে নবীন হও অাগুয়ান,
তোমরাই পারবে রাক্ষস দমনে
বলিষ্ঠ মনে নিরস্ত্র হাতিয়ারে ??
রক্তপিপাসু রাক্ষসের
শিরোচ্ছেদ হোক তোমাদের হুঙ্কারে
হাতে হাত রেখে মানবতার বাঁধনে
জড়িয়ে নাও অাজকের তারুণ্যের
বিজয় মালা !!

Lohagaranews24 Your Trusted News Partner