
নিউজ ডেক্স : চট্টগ্রামে ইয়াবা ব্যবসার বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত খোরশেদ আলম বাবু (৩৪) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতে তার মৃত্যু হয়।
গত ১৬ এপ্রিল বিকেলে নগরীর ডবলমুরিং থানাধীন হাজী পাড়া জলিল ম্যানসন এলাকায় ইয়াবা ব্যবসার বিরোধের জেরে মারামারিতে ছুরিকাঘাতে আহত হন বাবু।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসঅাই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সোমবার দিনগত রাতে বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আহত বাবুর ভাই জানে আলম ও ভাতিজা মো. সাকিব চিকিৎসাধীন আছেন।’
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, হাজী পাড়ায় একটি জায়গায় বাসা তৈরি করে ভাড়া তোলা ও ইয়াবা বিক্রি নিয়ে বাবু ও রাজুর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। দেড় মাস আগে রাজুকে ছুরিকাঘাতে আহত করেছিল বাবু। রাজু সুস্থ হয়ে গত ১৬ এপ্রিল বাবুকে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় মামলা দায়েরের পর সোলায়মান (১৯) নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner