
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ি হাছির পাড়ায় (৮নং ওয়ার্ড) বৈদ্যুতিক খাম্বার থেকে বিচ্ছিন্ন কাঠের পাটাতন ঝুঁলে আছে তারের সাথে। এতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে বলে দাবী করছেন স্থানীয়রা। প্রায় এক মাস যাবত এভাবে কাঠের পাটাতন বৈদ্যুতিক তারের সাথে ঝুঁলে আছে বলে জানা যায়।
স্থানীয় সাজ্জাদ হোছাইন জানান, বৈদ্যুতিক তারের সাথে কাঠের পাটাতন ঝুঁলে থাকার ঠিক নিচে রয়েছে সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজন যাতায়াত করেন। যে কোন সময় বৈদ্যুতিক তার ছিড়ে কাঠের পাটাতন নিচে পড়ে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরো জানান, এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এছাড়াও উক্ত বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আরো কয়েকটি স্থানে এভাবে তারের সাথে কাঠের পাটাতন ঝুঁলে রয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি- ১ লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম ছরওয়ার জাহান জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner