
নিউজ ডেক্স : দ্রুত ছাত্রলীগের কমিটি ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ফলে ছাত্রলীগের নতুন নেতৃত্ব পেতে আরো অপেক্ষা বাড়ল।
আজ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের ২য় অধিবেশনে তিনি এ কথা বলেন।

জাকির হোসাইন বলেন, আমরা প্রার্থীদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি। নতুন নেতৃত্বের নির্বাচনে শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেবে ছাত্রলীগ। আশা করছি দুই একদিনের মধ্যে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে নতুন কমিটি উপহার দেবেন।
এর আগে আজ রাজধানীর আইইবিতে বেলা সাড়ে দশটার পর নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। পরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বেলা ১১টার দিকে অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
কাউন্সিল অধিবেশনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner