
আন্তর্জাতিক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান প্রদেশে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের সবাই ভারত এবং বাংলাদেশি প্রবাসী শ্রমিক।
নাজরান পুলিশ বলছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরো কমপক্ষে ৬ জন।

টুইটে বলা হয়, দমবন্ধ হয়ে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ছয়জন। অগ্নিকাণ্ডে হতাহতরা সবাই ভারত এবং বাংলাদেশি প্রবাসী শ্রমিক।
এদিকে, একই দিনে তাবুকের একটি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১০ হাজার বর্গমিটার আয়তনের ওই ফার্মের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছে। তাবুকের মুখপাত্র লেফট্যানেন্ট হুসাম আল মাসুদি বার্তাসংস্থা এএফপিকে বলেন, কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner