
নিউজ ডেক্স : শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী যাত্রীর কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা বিভাগ। শনিবার (৬ জুলাই) সকালে যাত্রী আহসানুল সগীরকে এসব ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ি সাতকানিয়ায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো: শহীদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে চেকিং পয়েন্টে চট্টগ্রাম থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪১৪ এর যাত্রী আহসানুল সগীর ইয়াবাসহ ধরা পড়ে।

ওই যাত্রী প্রথম চেকিং পার হওয়ার সময় তার ব্যাগেজের একটি কার্টনের ভিতরে আচারের প্যাকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner