
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর ভুঁইয়া বাড়ির এক ব্যক্তি সৌদিয়া আরবের জেদ্দা কিং ফাহাদ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
আজ ১৮ ডিসেম্বর ভোর ৬টায় (বাংলাদেশ সময়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিহতের নিকটাত্মীয় মোহাম্মদ আলমগীর সূত্রে প্রকাশ। তিনি জানান, ১৭ ডিসেম্বর রাতে তিনি নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মোঃ হারুনুর রশিদ (৪৮) ওই এলাকার আনোয়ারুল হকের পুত্র ও ৩ সন্তানের জনক। তিনি দীর্ঘ এক যুুগেরও বেশী সময় ধরে সৌদিয়া আরবের বাণিজ্যিক শহর জেদ্দা মোহাম্মদ সাঈদ এলাকায় কর্মরত ছিলেন। ২০১৭ সনের ১৩ অক্টোবর দেশে ছুটি ভোগ করে কর্মস্থলে ফিরে যান বলে পারিবারিক সূত্রে প্রকাশ।
জানা যায়, আর্থিক অস্বচ্ছলতার কারণে নিহতের লাশ দেশে আনা হবে না। সেখানেই তাঁর লাশ দাফনের উদ্যোগ নেয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner