
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকালে খাগরিয়া আমিরখীল বাজারের পশ্চিমপাশে সাঙ্গু নদীর পাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর ও মরদেহটি ৫-৬ দিনের বলে ধারণা পুলিশের।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খাগরিয়া আমিরখীল বাজারের পশ্চিমপাশে সাঙ্গু নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৫-৬ দিনের হতে পারে এবং বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে।

ওসি বলেন, মরদেহের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner