
এলনিউজ২৪ডটকম : আরকান সড়ক পরিবহন শ্রমিকনেতা আবুল বশর (৬২) গত ৬ ফেব্র“য়ারী বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে….রাজেউন)। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ লোহাগাড়া উপজেলার একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি লোহাগাড়া উপজেলার লোহারদিঘীর পাড় এলাকার মৃত আলতাফ মিয়ার পুত্র এবং স্থানীয় মেম্বার মুজিবুর রহমানের বড় ভাই বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে স্ত্রী, তিনি ৭ সন্তান, গুণগ্রাহী ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। আজ ৭ ফেব্র“য়ারী দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আবুল বশরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন অনুরূপভাবে আবুল বশরের মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।

তাঁর নামাজে জানাজায় লোহাগাড়া ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা ও সদর আওয়ামীলীগের নেতাকর্মী এবং পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner