
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৪ হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. কায়সার (২৭) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কায়সার কক্সবাজারের উখিয়া থানার হলুদিয়া পালং পূর্ব মরিচ্যা এলাকার মৃত সাহাব উদ্দিনের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ব্যাটারী চালিত রিক্সাযোগে গ্রেপ্তার কায়সার ইয়াবাগুলো পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner