
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৩০ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ কাউছার।
নিহত শিশু আল আমিন (আড়াই বছর) ওই এলাকার প্রবাসী মোঃ রিয়াজ উদ্দিনের একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনারদিন সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজাখুজি শুরু করে। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner