
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়িকুল এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আজ ৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ সায়েম (৪) ওই এলাকার আবদুল মালেকের পুত্র।
জানা যায়, ঘটনারদিন সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজাখুজি শুরু করে। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner