
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পিতাকে মারধরের অপরাধে ৪ আগষ্ট পুত্রকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।
দন্ডপ্রাপ্ত মোঃ ওসমান গণি (৩৫) উপজেলার পশ্চিম কলাউজান শাহ আহমদ পাড়ার নুরুল আমিনের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পিতাকে প্রায়সময় মারধর করত পুত্র। পুত্রের অত্যাচারে অতিষ্ট হয়ে পিতা লোহাগাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত ওসমানকে ৫ আগষ্ট সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner