ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় জরিমানা গুণল ৪ দোকানী

লোহাগাড়ায় জরিমানা গুণল ৪ দোকানী

এলনিউ২৪ডটকম : লোহাগাড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৪ দোকানীকে জরিমানা গুণতে হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লোহাগাড়া শপিং সেন্টারে মো. আজিজের মালিকানাধীন জম জম শাড়িজকে ১ হাজার টাকা, নাজিম উদ্দিনের মালিকানাধীন আরএস সু-কে ১ হাজার টাকা, হাবিবুর রহমানের মালিকানাধীন সিটি সেন্টারকে ৩ হাজার টাকা ও মো. এহেছানের মালিকানাধীন স্পাইকার গার্মেন্টসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি জানান, করোনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১৮৬০ সনের ২৬৯ ধারায় ৪ দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

অভিযানে সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই মো. নুরুন্নবী ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!