
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে ইয়াবাসহ হেলাল উদ্দিন (৩৫) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ জুলাই) রাতে ইউনিয়নের পুরাতন বিওসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দিন একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিল্লার আন্দর এলাকার জিয়াবুল হকের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলাল উদ্দিনকে আটক করে তল্লাশী করা হয়। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১শ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা সেবনের পাশাপাশি তিনি এলাকায় খুচরা বিক্রি করে থাকে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তার হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner