
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম আজ ৫ নভেম্বর সকালে আয়কর মেলা উদ্বোধন করেছেন। তিনি প্রধান অতিথি হিসাবে এ মেলা উদ্বোধন করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এ সময় আয়কর চট্টগ্রাম জেলার টেক্স জোন- ২ এর ৩৯ ও ৪৪ নং সার্কেলের সহকারী কমিশনার অফ টেক্সসেস আসাদুজ্জামান তালুকদার, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর, মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে একটি ভ্রাম্যমান মোটরকে সজ্জিত করে লোহাগাড়ার বিভিন্নস্থান প্রদক্ষিণ করেন আয়োজকরা। তারা জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লোহাগাড়া উপজেলা সদরের (আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের বিপরীত পাশে) হাজী ম্যানশন অফিসে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে এবং যে কোন পরামর্শের জন্য সংশ্লিষ্টরা যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner