
লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানা রোডস্থ ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও হেফজখানা সংলগ্ন ‘ছমদিয়া মাদ্রাসা জামে মসজিদ’ এ সালাতুল তারাবিহতে ‘খতমে কোরান’ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ রমজান) খতমে তারাবিহ শেষে হাফেজদেরকে মানপত্র প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী নাজমুল হক, সহ-সভাপতি এ. জে. চৌধুরী এন্ড কোং লোহাগাড়ার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে ও মুসল্লীদের সার্বিক সহযোগিতায় হাফেজদের সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
রিদুয়ানুল হকের সঞ্চালনায় শুভেচছা বক্তব্য রাখেন প্রফেসর আবদুল হাদী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জিয়াউল ইসলাম, ছমদিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা ওসমান গণি ও বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব ফজলুল হক আজাদ।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জিয়াউল ইসলাম। খতমে তারাবিহতে ৩ জন কোরানে হাফেজ অংশগ্রহণ করেন। তারা হলেন হাফেজ হাবিব উল্লাহ হাবিব, হাফেজ আবু ওবায়দা মুহাম্মদ সা’দ ও হাফেজ আবু বকর মোহাম্মদ হানযালা। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner