Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় লোকালয়ে বার্মিজ অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত

লোহাগাড়ায় লোকালয়ে বার্মিজ অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় লোকালয় থেকে সাড়ে ৬ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে উপজেলার বার আউলিয়া কলেজের পাশে একটি রাইস মিল থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, রাইস মিলের ভেতর ছাউনির নিচে একটি লোহার এঙ্গেলের সাথে অজগর সাপটি প্যাচিয়ে ছিল। মিলের লোকজন সাপটি দেখে ভয় পেয়ে যান। বিষয়টি জানাজানি হলে আশপাশের মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বনবিভাগকে অবহতি করলে একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

একইদিন বিকেলে সাপটি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এবং চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ রেঞ্জ ও বিটের কর্মচারীরা।

বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, উদ্ধারকৃত বার্মিজ অজগরটি সুস্থ ছিল। যার বয়স আনুমানিক দেড় বছর। লম্বায় সাড়ে ৬ ফুট। ওজন ৩ কেজি। ধারণা করা হচ্ছে, অজগরটি ইঁদুরের খোঁজে রাইস মিলে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!