ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

এলনিউজ২৪ডটকম:  লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তুলাতলী বাজার এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা এম. এ. রহিম। স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক খলিল চৌধুরী সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এম.এ কাসেম, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এম.এ জাকারিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবি দলের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, চরম্ব ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নুর সওদাগর, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বেলাল উদ্দিন কোম্পানি, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ, ঢ়ুবদল নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা আরিফুল ইসলাম বাবর, যুবদল নেতা রাকিবুল ইসলাম বাচ্চু, শ্রমিক দল নেতা মোহাম্মদ শফি, খোরশেদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াসিন, যুবদল নেতা মোস্তফিজুর রহমান মুন্ন, সেচ্ছাসেবক দল নেতস বোরহান উদ্দিন।

বক্তারা বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের সুখ-দু:খে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!