
এলনিউজ২৪ডটকম: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি উপজেলা সদরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে বটতলী স্টেশনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুর হোসাইন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অধ্যাপক জালাল আহমেদ, চুনতি ইউনিয়ন জামায়াতে আমীর সলিম উল্যাহ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোহাম্মদ হাছান,চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা শমশুল ইসলাম হেলালী, লোহাগাড়া সদর ইউনিয়নের আমির মহি উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে আমীর মৌলানা জসিম উদ্দিন,কলাউজান ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ডাঃ সিদ্দিক আহমেদ, পদুৃয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আকম হামিদুল হক, পুটিবিলা ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আবদুল কাদের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মনির আহমদ, দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আসিফ উল্যাহ আরমানসহ উপজেলা জামায়াতে ইসলামী, যুব বিভাগ, ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করতে পেরেছি। তাই আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আইনী ভিত্তি জুলাই সনদ নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। আমাদের দাবি জনগণের দাবি, আমাদের দাবি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবি। আমরা শোষনমুক্ত ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই।
Lohagaranews24 Your Trusted News Partner