ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় ৩ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আধুনগর ও চুনতি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী।

অভিযানে চুনতি বাজারের নোঙর রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, তাজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও আধুনগর বাজারে অলটাইম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ৩ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানকে কেন্দ্র করে প্রতিনিয়ত বাজার মনিটরিং চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!