
______জেসমিন সুলতানা চৌধুরী______
চাকার নিচে মৃত্যুর মিছিল থামবে কবে ,
সকালে বের হলে সন্ধ্যায় ফিরব বাড়ি
সে নিশ্চয়তা পাব কবে,
এক একটা তাজা প্রাণ ঝরবে,
মিছিল আর শ্লোগানে রাজপথ প্রকম্পিত হবে,
কয়দিন পর নতুন খবর
আসবে, পুরাতন ভুলবে সবে,
দিন ফুরিয়ে মাস,মাস ফুরিয়ে বছর যাবে,
সবচেয়ে মূল্যহীন এদেশে এক একটি প্রাণ ,
সে মূল্যহীন প্রাণের রক্তে রাজপথ রঞ্জিত হবে।
কর্তারা শুনতে পায়না
সন্তান হারা মায়ের আর্তনাদ,
কর্তারা শুনতে পায়না পিতৃহারা সন্তানের আর্তচিৎকার,
কর্তারা দেখতে পায়না
স্বামী হারানো বধূর
দুঃসহ যন্ত্রণা আর হাহাকার।
হে অভাগা জাতি
নিজের দেশে জন্ম মোদের
নিজের দেশে বসবাস,
তবু অসহায় মোরা
হয়না বিচার নরপিশাচদের।

Lohagaranews24 Your Trusted News Partner