
নিউজ ডেক্স : নগরের পাঁচলাইশ থানার পিলখানা এলাকার মাদ্রাসার পেছন থেকে মো. আরমান হোসেন (১০) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় আলী বিন আলী মাদ্রাসার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সকাল ১১টার দিকে মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner