
নিউজ ডেক্স : রাঙামাটিতে নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ কন্সটেবল। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর পৌনে দুইটার সময় এই ঘটনা ঘটে।
নিহত কন্সটেবল মো. কাইয়ুম সরকার (৩৪) রাঙামাটির সুখী নীলগঞ্জস্থ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কন্সটেবল কাইয়ুম দায়িত্ব পালন করার জন্য ব্যারাক থেকে অস্ত্র নিয়ে রাস্তায় এসে এ ঘটনা ঘটান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।”

তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বাঁশকৈর গ্রামের মো. আইয়ুব আলী সরকারের ছেলে। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner