
_____মুহাম্মদ সোলাইমান_____
ভালবাসা খোদার সেরা একটি নেয়ামত,
ভালবাসা না থাকলে আসবে কিয়ামত।
যাদের আসে জীবনে
প্রথম ভালবাসার স্মৃতি,
পাওয়ার লোভ জাগে আরো
তাদের প্রেম-প্রীতি।
ভালবাসা আসার পর
যদি হারিয়ে যায়,
সেই ভালবাসার জানি
কোন মূল্য নাই।
ভালবাসা গভীর হলে
শুধু প্রিয়ার সঙ্গ চায়,
ভালবাসায় আছে যাদু
আমি তো বলে যাই।

Lohagaranews24 Your Trusted News Partner