
লোহাগাড়ার বড়হাতিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের শুকলাল ড্রীম হাউজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দক্ষিণ জেলার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শুকলাল শীল।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রধান অতিথি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দক্ষিণ জেলার উপদেষ্টা সুনীল কুমার চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক খোকন খোকন সুশীলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হরি রঞ্জন রুদ্র, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছালাম ও সাবেক ইউপি সদস্য অনিল সরকার প্রমুখ।
অনুষ্ঠানে সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত অনেক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। তাদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন শুকলাল শীল। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবনেতা জিয়াবুল হক জিয়া প্রকাশ লাতু চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner