
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজারবিঘা গ্রামের সমাজসেবক প্রবাসী মো. মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের (কোভিড-১৯) রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
সোমবার (১ মার্চ) দুপুরে মল্লিক ছোবহান হাজির পাড়া শাহ মজিদিয়া হেফজখানা, শাহ জব্বারিয়া এতিমখানা ও হামিদিয়া ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ‘দশে মিলে করি কাজ’।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক এম. সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাজির পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার সর্দার জামাল হোসেন, সাবেক মেম্বার তাজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা জয়নাল আবেদিন, শিক্ষক মাওলানা সিরাজুল আরেফিন, ব্যবসায়ী ফরহাদ হোসেন চৌধুরী, রফিক আহমদ, হাফেজ নজির আহমদ, আবদুল হাকিম, যুবনেতা মোহাম্মদ সেলিম ও ফয়সাল প্রমুখ।
মাহফিলে প্রবাসী মো. মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং দেশের সকলের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner