ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেলেন লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেলেন লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন

এলনিউজ২৪ডটকম: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ কৈয়ারকুল এলাকার আলী আহমদের পুত্র।

আজ সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

এতে উল্লেখ রয়েছে, শাহাদাৎ হোসেন স্বাধীনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!