
নিউজ ডেক্স : মাইক্রোবাসের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার এসআই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসের ভেতর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরনে আকাশি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। মরদেহ ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner