
নিউজ ডেক্স : নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকার দর্জিপাড়ায় প্রতিবেশির বাসায় খেলতে গিয়ে ৩ মার্চ শনিবার সকাল ১০টায় আলমিরার নিচে চাপা পড়ে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত আইরিন আক্তার (৪) ওই এলাকার দর্জিপাড়ার কামাল মাস্টার বাড়ির আব্দুস শুক্বুরের কন্যা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ঘর থেকে বেরিয়ে প্রতিবেশির বাসায় খেলতে যায় আইরিন। সেখানে অসাবধানতাবশত একটি আলমিরা ওই শিশুর গায়ের ওপর চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner