Home | ব্রেকিং নিউজ | দুই বাসের মুখোমুখি সংঘর্ষে লোহাগাড়ার ব্যবসায়ী নিহত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে লোহাগাড়ার ব্যবসায়ী নিহত

এলনিউজ২৪ডটকম: পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাঁশি মোহন দাশ (৫০) নামে লোহাগাড়ার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জলুরদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁশি মোহন দাশ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হিন্দু পাড়ার মৃত মনিন্দ্র দাশের পুত্র। তিনি দীর্ঘদিন যাবত এম.চর হাট বাজারে পান ব্যবসা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে খড়ের গাদায় আগুন দেওয়ার কারণে সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে দুটি ঈগল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাঁশি মোহন দাশকে মৃত ঘোষণা করেন।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঁশি মোহন দাশ চট্টগ্রাম নগরী থেকে লোহাগাড়ায় আসছিলেন। ঘটনাস্থলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ এলাকায় আনা হয়েছে। একইদিন রাতে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!