
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ মতে দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ঘরবন্দি হয়ে আছেন। তাদের এ দূরাবস্থায় রাতের আঁধারে ঘরে ঘরে গিয়ে খাদ্যসমাগ্রী পৌঁছে দিচ্ছেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী।
সোমবার (৩০ মার্চ) রাতে তাঁর ব্যক্তিগত অর্থায়নে ৪শ পরিবারকে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন তিনি। প্রতিটি প্যাকেটে ছিল চাল, পেঁয়াজ, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস। এই সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিল্পপতি শাহাব উদ্দিনের প্রতি।
শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী জানান, সরকারের নির্দেশে সবাই গৃহবন্দি হয়ে আছেন। ফলে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ দুরাবস্থা আছেন। বাহিরে যেতে না পেরে, কাজ করতে না পেরে অনেকে না খেয়ে আছেন এমন খবর পেয়েছেন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়াতে পেরে আমার খুবই ভালো লাগছে। এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের এ অবস্থায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner