
লোহাগাড়ার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে মাহমুদুল হাসান তাসিন।
সে উপজেলার আমিরাবাদ স্কুল রোডস্থ দলু মাষ্টার পাড়ার ও পদুয়া আইনুল কামিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক জি. এম আমির আহমদ এবং গৃহিনী হাসিনা আক্তারের পুত্র।

এছাড়াও তাসিন আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হামিদের ভ্রাতুষ্পুত্র, উপজেলার দরবেশহাট আকবর পাড়ার কৃতিসন্তান ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিনের ভাগিনা।
উল্লেখ্য, মাহমুদুল হাসান তাসিন ২০১৫ সালের পিইসি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। সে সকলের কাছে দোয়া প্রার্থী
Lohagaranews24 Your Trusted News Partner