
নিউজ ডেক্স : জাপানে অতি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে। বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
আকস্মিক বন্যার কারণে ২০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্যা উপদ্রুত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া এবং নিখোঁজদের উদ্ধার অভিযানে কাজ করছে কয়েক হাজার পুলিশ, সেনা ও দমকলকর্মী।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা অঞ্চল। হিরোশিমায় বেশ কিছু ঘরবাড়িও ধ্বংস হয়েছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়ে।
নিহতদের অনেকেই স্থানীয় প্রশাসনের সতর্কতা মেনে নিরাপদ স্থানে আশ্রয় না নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছিল। এ কারণে ভূমিধস ও বন্যায় তাদের মৃত্যু হয়।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া, রয়টার্স
Lohagaranews24 Your Trusted News Partner