
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন y2k ক্লাবের (২০২০-২০২১) সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ নভেম্বর (বিকালে) চুনতি বাজারস্থ ক্লাব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে কুতুব উদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এম এ শুকুর, সহ-সভাপতি শোয়াইবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পারভেজ মোহাম্মদ হাবিব, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির। সহযোগী ছিলেন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক, সমাজসেবক নূরনবী কবির ও নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক ব্যাংকার মুজাহিদ হোসেন সাগর। নির্বাচনে ৬৪ জন নিবন্ধিত সদস্যদের মধ্য থেকে ৪৩ জন সদস্য ভোটধিকার প্রয়োগ করেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner