
এলনিউজ২৪ডটকম : ১৯ দিন ব্যাপী চুনতি সীরত মাহফিলে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। নিহত বৃদ্ধ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা সিকদার পাড়ার কবির অাহমদ (৮০)।
আজ ১৯ ডিসেম্বর রাত ৮টায় সীরত মাহফিলের সমাপনী দিবসে ওয়ায়েজ শ্রবণকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

একইদিন রাত ১০টায় সীরত ময়দানে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্টিত হয়েছে।
জানাজার পর মরহুমের লাশ তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner