
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার চুনতি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিদ্যালয় মিলনাতয়নে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাশ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অরুন বিকাশ আচার্য্য ও কাউসার আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক হামিদুর রহমান ও মোহাম্মদ নুরুচ্ছাফা ও নেজাম উদ্দিন প্রমূখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুর রশিদ।
আলোচনা সভায় বিদ্যালয়ের সভাপতি ডা. মাহমুদুর রহমান ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ভালো ফলাফল উপহার দেয়ার প্রত্যাশা রাখেন।
Lohagaranews24 Your Trusted News Partner