
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা রেললাইন এলাকায় এক তরুণীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ রেললাইনের উপর ফেলে রেখে যায় তারা। শনিবার (০৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ওই তরুণীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, মোহরা রেললাইনের উপর এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ওই তরুণীর মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করে রেললাইনের উপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তিনি জানান, ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হওয়া তাদের জানানো হয়েছে বিষয়টি। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
চট্টগ্রাম রেলওয়ে ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
Lohagaranews24 Your Trusted News Partner