
নিউজ ডেক্স : কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকা থেকে এক অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছে পাওয়া যায় ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ।
গ্রেফতার অস্ত্র বিক্রেতার নাম মো. সাইফুল ইসলাম (২৩)। সে বায়েজীদ বোস্তামি থানা এলাকার পূর্ব শহীদ নগরের লেদু হাজীর বাড়ির মো. ইসমাইলের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএ অফিসের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে অস্ত্রসহ সাইফুলকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে সাইফুল জানায়, দীর্ঘদিন ধরে সে শহরের বিভিন্ন জায়গা থেকে দেশিয় তৈরি অস্ত্র সংগ্রহ করে বেশী দামে বিক্রি করে আসছে। জব্দ করা এলজি বায়েজীদ এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। সাইফুলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner