
নিউজ ডেক্স : আনোয়ারায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে রতন দাশ (৫৫) নামে একব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ের স্বামী সজল দাশ (৪০) আহত হয়।
শনিবার (২৬ জুন) সকালে উপজেলার চাতরি ইউনিয়নের খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন দাশ একই এলাকার মৃত নির্মল দাশের ছেলে। তিনি পেশায় একজন মুদির দোকানি ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল শিকদার বলেন, রতন দাশের সঙ্গে পাশের বাড়ির টিপু ভৌমিক ও মিন্টু ভৌমিকের পরিবারের বিরোধ ছিল। শনিবার বিরোধপূর্ণ জায়গায় একটি গাছ কাটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রতনের ওপর লাঠি ও দা দিয়ে হামলা চালায় ভৌমিক পরিবারের সদস্যরা। এতে গুরুতর আহত রতনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner