
এলনিউজ২৪ডটকম : আগামীকাল ২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টায় লোহাগাড়ার গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী ও যন্ত্রশিল্পী কল্যাণ সংস্থা “হডে” এর অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্যিক ও উপন্যাসিক হরিশংকর জলদাশ। সংবর্ধিত অতিথি বেতার-টেলিভিশন শিল্পী হালিমা খান (বেলা খান)।

প্রধান বক্তা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। সভাপতিত্ব করবেন “হডে”র সভাপতি মুক্তিযোদ্ধা রফিক দিদার।
এছাড়াও মিনহাজুল ইসলাম রচিত “ডলুপাড়ের শহীদ মুক্তিযোদ্ধাদের জীবনী” বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন “হডে” শিল্পী সংস্থার অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান।
Lohagaranews24 Your Trusted News Partner