
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র নতুন ট্রাস্টি বোর্ড অনুমোদন দেয়া হয়েছে। গত ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপ-মন্ত্রী এ ট্রাস্টি বোর্ড অনুমোদন দেন।
এতে চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া স্বাধীনতার স্বপক্ষীয়, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গকে নিয়ে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।
জানা যায়, আইআইউসি’র ট্রাস্টি বোর্ড এ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত জামায়েত ইসলামী ও যুদ্ধাপরাধী শক্তির নেতাদের দ্বারা অবৈধ হস্তক্ষেপ থেকে মুক্ত করে আইন অনুযায়ী নতুন বোর্ড অব ট্রাস্টি অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে, ড. নদভী এমটি আইআইউসি’র ট্রাস্টি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগত পক্ষ থেকে পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner