
নিউজ ডেক্স : নগরের পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. জামাল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১২ ডিসেম্বর বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
মো. জামাল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং এলাকার সরোয়ার কামাল প্রকাশ সরোয়ার আলমের ছেলে।

ওসি উৎপল বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মো. জামাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner