
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ট্রাকের সাথে সিএনজি চালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার নুরুল ইসলামের পুত্র রিদুয়ান (২৪), রাজঘাটা এলাকার আবদুশ শুক্কুরের স্ত্রী জেবুন্নাহার (৪৫), রমজান আলীর পুত্র মো. ইসহাক (৬০) ও পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকুল এলাকার হৃদয় বড়ুয়ার স্ত্রী রতœা বড়ুয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ট্রাকের সাথে বিপরীতমুখি সিএনজি চালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সির যাত্রীর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. আরিফ জানান, দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তাদের মধ্যে জেবুন্নাহার ও ইসহাক নামে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner