ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক

লোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।

বক্তারা বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় হাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই হাতি সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। বন উজাড়, আবাসস্থল সংকোচন ও মানুষের অনিয়ন্ত্রিত কর্মকান্ডের কারণে বন্যহাতি লোকালয়ে চলে আসছে। ফলে মানুষ ও হাতির মধ্যে সংঘাত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় হাতির চলাচলের পথ সংরক্ষণ, বনাঞ্চল রক্ষা ও স্থানীয় জনগণের সচেতন হতে হবে। এছাড়া বন বিভাগের প্রতিনিধিরা হাতির উপস্থিতি টের পেলে কি ধরণের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে ও সংঘাত এড়াতে স্থানীয়দের করণীয় সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। একই সঙ্গে হাতি হত্যা বা ক্ষতিসাধান থেকে বিরত থেকে বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বৈঠকে বন এলাকার স্থানীয় বাসিন্দা, বনবিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতির কারণে ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরেন এবং এই ধরনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় জনগণের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!