Home | দেশ-বিদেশের সংবাদ | হরিণ শিকারের সময় গুলিতে শিকারির মৃত্যু

হরিণ শিকারের সময় গুলিতে শিকারির মৃত্যু

নিউজ ডেক্স: ফটিকছড়ির খিরাম ইউনিয়নে পাহাড়ে হরিণ শিকার করার সময় গুলিতে জমির উদ্দিন নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন (৫০) খিরাম ৮নং ওয়ার্ডের বালি বাপের বাড়ির  মৃত তোফায়েল আহমেদের পুত্র। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শিকারির সঙ্গে পাহাড়ে হরিণ শিকারে গিয়েছিলেন জমির। এই সময় অন্য শিকারির বন্দুক থেকে মিস ফায়ার হয়ে গুলি তার শরীরে লাগে। তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হলে চিকিৎসক তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও, পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা জানান, প্রাথমিকভাবে গুলিবিদ্ধ অবস্থায় জমিরকে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়েছিল।তাৎক্ষণিকভাবে সঙ্গীরা তাকে উদ্ধার করে খিরাম চৌমুহনী পল্লি চিকিৎসক ডা. সাইফুলের দোকানে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, শুনেছি হরিণ শিকারের সময় গুলিবিদ্ধ হয়ে অন্য এক শিকারি মারা গেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!