
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অবৈধ ড্রিংকিং ওয়াটার প্লান্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, এনএসআই ও আনসার বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর অবস্থায় ‘লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্লান্ট’ নামে একটি প্রতিষ্ঠান পানি বিশুদ্ধকরণ এবং বাজারজাত করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মো. রিদুয়ান নামে এক ব্যক্তিকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner