ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অবৈধ মাটি কাটা কাজে ব্যবহৃত ৬ ডাম্পট্রাক জব্দ

লোহাগাড়ায় অবৈধ মাটি কাটা কাজে ব্যবহৃত ৬ ডাম্পট্রাক জব্দ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা কাজে ব্যবহৃত ৬টি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাম্পট্রাকগুলো জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চরম্বা ইউনিয়ন থেকে ৩টি, বড়হাতিয়া ইউনিয়ন থেকে ২টি ও সদর ইউনিয়ন থেকে ১টি মাটিভর্তি ডাম্পট্রাক জব্দ করা হয়।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, পুলিশের অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৬টি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত ডাম্পট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান এলাকায় টিলা কাটার দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!