
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জামায়াতে ইসলামী আধুনগর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আ.ন.ম নোমান।

আধুনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম ছানুবীর সভাপতিত্বে ও আধুনগর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ইসমাঈলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সলিম উল্লাহ, আধুনগর ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুল কাদের, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, যুব বিভাগের সভাপতি শাখওয়াত হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আধুনগর শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আধুনগর ইউনিয়ন ক্যাম্পাস সভাপতি মুহাম্মদ আবু হানিফ ও আধুনগর ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ ইরফান প্রমুখ।
দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner